মহানায়ক উত্তম কুমার: বাঙালির প্রতিটি আবেগে মিশে থাকা এক অনন্য নাম

অগণিত মানুষের ভালবাসার অন্য নাম, বাঙালির একমাত্র ম্যাটিনি আইডল – উত্তম কুমার। তিনি ছিলেন বাঙালির প্রাণের ঠিক মাঝখানে, আছেন আজও, থাকবেন চিরকাল। জন্ম ৩ সেপ্টেম্বর ১৯২৬।

সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায়, অঞ্জনা ভৌমিক, সুমিত্রা মুখোপাধ্যায়, শর্মিলা ঠাকুর – প্রত্যেকের সঙ্গেই জাদুর মতো রসায়নে তৈরি করেছেন একের পর এক কালজয়ী জুটি।

অমানুষ, আনন্দ আশ্রম, সপ্তপদী, মৌচাক, সন্ন্যাসী রাজা, নায়ক, হারানো সুর, পথে হলো দেরী, সাড়ে চুয়াত্তর, ইন্দ্রাণী, একটি রাত, ওগো বধূ সুন্দরী, ছদ্মবেশী, দেয়ানেয়া, শঙ্খবেলা – অগণিত ছবিতে তিনি জয় করেছেন দর্শকের হৃদয়।

নায়ক হোন বা খলনায়ক— প্রতিটি চরিত্রে ছিল তাঁর অনন্যতা, ছিল অদ্ভুত আকর্ষণ, যা আজও অম্লান। সাদাকালো পর্দা থেকে রঙিন জগৎ পর্যন্ত উত্তম কুমারের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সময় পেরিয়ে, যুগ থেকে মহাকালে।

ব্যক্তিগত জীবনে ছিলেন অসাধারণ শৌখিন। তাঁর নিষ্ঠা, আত্মবিশ্বাস আর অধ্যবসায় তাঁকে পৌঁছে দিয়েছিল শ্রেষ্ঠত্বের আসনে।

‌’I will go to the top’ – নায়ক ছবির সেই সংলাপ যেন ভবিষ্যদ্বাণীর মতোই সত্য হয়ে গিয়েছিল মহানায়কের জীবনে।

তাঁর অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই বাংলার কত ঘরের বধূ সিঁথির সিঁদুর মুছে ফেলেছিলেন, কত হাত থেকে ভেঙে গিয়েছিল শাঁখা, অসংখ্য নারীর হৃদয় ভেঙে চুরমার হয়েছিল তাদের স্বপ্নপুরুষের প্রয়াণে। সে দৃশ্যই প্রমাণ করে উত্তমের অতুলনীয় জনপ্রিয়তা আর আবেগঘন সম্পর্কের গভীরতা।

আজ মহানায়কের নিরানব্বইতম জন্মদিবসে— তাঁর স্মৃতিকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা, আর ভালোবাসার এক অশেষ অর্ঘ্য। উত্তম কুমার— তুমি বাঙালির হৃদয়ে অমর, অবিনশ্বর, অনন্য।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।