মহাসড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সরকারি কলেজ গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবা  জার মহাসড়কে তারা বিক্ষোভ করেন। বিক্ষোভের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, চকরিয়া সরকারি কলেজের গেটে কয়েকটি টায়ারে পেট্রল ঢেলে আগুন দিচ্ছেন কয়েকজন। এ সময় তারা শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

তাদের কয়েকজনের মাথায় হেলমেট পরা। মহাসড়কের এক পাশে টায়ার জ্বালালেও অন্য পাশ দিয়ে কয়েকটি বাস নির্বিঘ্নে চলাচল করতে দেখা যায়। একপর্যায়ে পুলিশের গাড়ির সাইরেন শুনে বিক্ষোভকারীরা সেখান থেকে সটকে পড়েন।

বিক্ষোভে চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক ওরফে মঞ্জু, চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মাহমুদ, ছাত্রলীগের কর্মী মো. সুমন, মো. ছোটন ও মো. বাপ্পিকে দেখা যায়।

এনামুল হক তার ফেসবুক আইডিতে ভিডিওটি আপলোড করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে শেখ হাসিনা আজ হরতালের ডাক দিয়েছেন। এটির সমর্থনে টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়েছি।’

এদিকে জানতে চাইলে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, মহাসড়কে টায়ার জ্বালিয়ে কয়েকজন স্লোগান দিচ্ছেন—এমন খবর পেয়ে রাতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।