মাইলস্টোন ট্র্যাজেডি: বার্সেলোনার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া। এই দুর্ঘটনায় শনিবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। প্রাণঘাতী এই দুর্ঘটনার পরে ইউরোপের শীর্ষ ফুটবল ক্লাবগুলোর মধ্যে বার্সেলোনার পর এবার শোক প্রকাশ করেছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবও।

শুক্রবার (২৫ জুলাই) রাতে ক্লাবটি তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় আক্রান্তদের প্রতি গভীর ভালোবাসা ও সমবেদনা জানাচ্ছি। যাদের আমরা হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনি যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’

2Q== মাইলস্টোন ট্র্যাজেডি: বার্সেলোনার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

এ ছাড়া, এর আগে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা তাদের অফিসিয়াল ফ্যান ক্লাব ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা’-কে একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে শোক প্রকাশ করেছিল। চিঠিতে ক্লাবের বোর্ড মেম্বার ও সামাজিক কার্যক্রমবিষয়ক পরিচালক জোসেপ ইগনাসি মাসিয়া এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বোশ স্বাক্ষর করেন।

চিঠিতে তারা বলেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে ঢাকায় একটি স্কুল ক্যাম্পাসে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এফসি বার্সেলোনার বোর্ড অব ডিরেক্টরসের পক্ষ থেকে আমরা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পেনিয়া সদস্যদের পাশে আছি, যেকোনো প্রয়োজনে আমরা সহায়তা করতে প্রস্তুত।’

Z মাইলস্টোন ট্র্যাজেডি: বার্সেলোনার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

এদিকে, এই মর্মান্তিক ঘটনায় দেশের ক্রীড়াঙ্গনও শোকস্তব্ধ। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের টিকিট বিক্রির পুরো অর্থ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা নিহতদের উদ্দেশ্যে উৎসর্গ করে বাংলাদেশের মেয়েরা। এছাড়া, দেশের নানা ক্রীড়াবিদরা দলীয় ও ব্যক্তিগত পর্যায়ে শোক প্রকাশ করেছেন।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।