মাটি চাপা অবস্থায় কৃষকদল নেতার মরদেহ উদ্ধার

রংপুরের কাউনিয়ায় নিখোঁজের একদিন পর মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মোবারক আলী নামের জাতীয়তাবাদী কৃষক দলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নজরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে।

নিহত মোবারক আলী কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরগনাই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি টেপামধুপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে নিখোঁজ হওয়া কৃষকদল নেতার খোঁজে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের স্ত্রী।

পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ পড়তে বাড়ি থেকে বেরিয়ে মোবারক আলী আর ফিরে আসেননি। পরদিন তার ব্যবহৃত মোবাইল ফোনটি স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। এতে করে এলাকাবাসীর সন্দেহ জাগে। খোঁজাখুঁজির একপর্যায়ে মমিনুলের বাড়ির পাশের কলাবাগানে আলগা মাটি দেখতে পান স্থানীয়রা। এ সময় মমিনুল ইসলাম পালিয়ে যায়।

পরে লোকজন মাটি খুঁড়তে গেলে কাপড়ে মোড়ানো মরদেহের একটি অংশ বের হয়ে আসে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
 

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।