মাদক নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে যুবকের পায়ের পাঁচ আঙুল বিচ্ছিন্ন

ফরিদপুরের সালথায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে মো. বাচ্চু মাতুব্বর (৪০) নামের এক যুবককে কুপিয়ে পায়ের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলেছে মাদক কারবারি বাবলু।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বাচ্চু একই এলাকার কাঠালবাড়িয়া গ্রামের মৃত ছত্তার মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মাদকের টাকা ভাগাভাগি ও মাদক সেবন নিয়ে বাচ্চু মাতুব্বরের সঙ্গে স্থানীয় বাবলু মাতুব্বরের বিরোধ চলছিল।

এ নিয়ে আনুমানিক তিন মাস আগে বাবলুকে মারধর করেন বাচ্চু। ওই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার রাত ৮টার দিকে চাপাতি দিয়ে বাচ্চুকে এলোপাতাড়ি হামলা করে বাবলু। এতে বাচ্চুর ডান পায়ের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানেও জখম হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘পূর্ববিরোধ ও মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে বাচ্চু নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।