মাদক নির্মূল ও সুস্থ দেহ গঠনে খেলাধূলার বিকল্প নেই ঃ আবদুর রউফ এমপি

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ( অনুর্ধ্ব ১৭) -২০২৪।

গতকাল রোববার ( ১৪ জুলাই) বিকেলে উপজেলার শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। উদ্বোধনী খেলায় গোপকগ্রাম ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে বিজয় লাভ করে খোকসা ইউনিয়ন ফুটবল একাদশ।

এরআগে বেলুন ও কবুতর উড়িয়ে উক্ত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাছুম মুর্শেদ শান্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করা এবং সুস্থ – সুন্দর দেহ গঠনে খেলাধূলার বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আগে অতীতে কোনো সরকার এমন আয়োজনের কথা চিন্তাও করেনি। আয়োজকরা জানান, উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মোট ১০ বালক দল খেলায় অংশগ্রহণ নিয়েছেন। বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নানাবয়সি দর্শক খেলা উপভোগ করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।