মাদারীপুরে মালবাহী ট্রাকে আগুন ও পুলিশের গাড়িতে হামলা

মাদারীপুরের শিবচরে একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময় হামলাকারীরা পুলিশের গাড়িও ভাঙচুর করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার সীমানা এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা চলাকালে দুর্বৃত্তরা গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ করে এবং ট্রাকে আগুন দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশের টহল অব্যাহত রয়েছে।

মাদারীপুর পুলিশ সুপার মো. নাঈমুল হাছান জানিয়েছেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।