মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিসিবির উদ্যোগ

মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিচ্ছে বিবিসি। একটি অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তুলে ধরেন এই নতুন ও ব্যতিক্রমী পরিকল্পনার কথা।

বুলবুল বলেন,‘মাদ্রাসায় লাখ লাখ ছাত্র রয়েছে। সেখান থেকেও যদি প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে, সেটি দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে। আমরা সেই লক্ষ্যেই পরিকল্পনা করছি।’

উল্লেখ্য, বিসিবির অধীনে দীর্ঘদিন ধরে স্কুল ও কলেজ পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়ে আসছে। এবার সেই কাঠামোতে মাদ্রাসার ছাত্রদের যুক্ত করার বিষয়টি বোর্ডের নতুন সংযোজন হিসেবে দেখা যাচ্ছে। এখনও পুরো পরিকল্পনা চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে এই টুর্নামেন্ট টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের কথা ভাবছে বিসিবি।

বুলবুল জানান, ‘বিস্তারিত কিছু এখনও ঠিক হয়নি। তবে আমরা পরিকল্পনা করেছি, আর তা বাস্তবায়নের জন্যই এগোচ্ছি।’

এ উদ্যোগ বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে সমাজের সব স্তরের শিক্ষার্থীদের জন্য খেলার সমান সুযোগ নিশ্চিত হওয়ার পাশাপাশি ক্রিকেটের প্রতিভা খুঁজে বের করাও সহজ হবে।
 

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।