মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ আটক ১৪৩ অভিবাসী

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ১৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরে একটি শপিং মলে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

শনিবার (১৭ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযানের নেতৃত্বে ছিলেন ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) তুয়ান জাফরি ​​বিন এমবোক তাহাসহ পুত্রাজায়ার ইমিগ্রেশন বিভাগ সদর দপ্তরের ১০৬ জন কর্মকর্তা।

ইমিগ্রেশন বিভাগ জানায়, মোট ৯৬৪ জন ব্যক্তিকে পরীক্ষা করে বিভিন্ন অভিবাসন অপরাধে জড়িত থাকায় ১৪৩ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, সিরিয়া, নেপাল, আফগানিস্তান এবং চীনের নাগরিক রয়েছেন। যাদের বয়স ২২ থেকে ৪৮ বছরের মধ্যে।

যাচাই-বাছাই করে দেখা যায়, আটকদের দেশটিতে থাকার অনুমতি (ভিসা) নেই, অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করাসহ ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আটকদের অভিবাসী-লকে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশের অভিবাসন আইন লঙ্ঘনকারী বিদেশিদের শনাক্ত, গ্রেপ্তার, বিচার এবং বহিষ্কারের জন্য নিয়মিত অভিযান চালিয়ে যাব।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।