মা ও দুই সন্তানকে হত্যা, দেবরকে আসামি করে মামলা

ময়মনসিংহের ভালুকায় মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় দেবরকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাতে ভালুকা থানায় নিহত ময়নার ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে ওই মামলাটি করেন। এতে ময়নার দেবর নজরুল ইসলামসহ অজ্ঞাত দুজনকে আসামি করা হয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভালুকা থানার বিপরীত পাশে টিঅ্যান্ডটি রোডের একটি বাসায় ভাড়া থাকতেন রফিকুল ইসলাম, স্ত্রী ময়না বেগম, মেয়ে রাইসা আক্তার (৬) ও ছেলে মো. নীরব (২)। তাদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সেনের বাজার গ্রামে।

রফিকুলের ভাই নজরুল ইসলাম এক হত্যা মামলায় জেল খেটেছেন। আড়াই মাস আগে জামিনে বেরিয়ে এসে রফিকুলের বাসায় ওঠেন। রবিরার রাতে রফিকুল নাইট ডিউটিতে যান।

সোমবার সকাল ৯টার দিকে ফিরে এসে দেখেন, বাসার দরজায় তালা। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় স্ত্রীর ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর নজরুল তার ব্যবহৃত মোবাইল ফোনটি স্থানীয় বাজারে বিক্রি করে পালিয়ে যান। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়েও তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

মামলার বাদী জহিরুল ইসলাম বলেন, ‘আমার বোন ও তার দুই সন্তানকে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এমন নরপিশাচদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এখনও কেউ গ্রেপ্তার হননি—দ্রুত নজরুলকে গ্রেপ্তারের দাবি জানাই।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘ঘটনার রাতে হত্যা মামলা হয়েছে। নজরুলকে গ্রেপ্তারের অভিযান চলছে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।