মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িত দুই নেতাকে আজীবন বহিষ্কার করলো যুবদল

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে ভাঙরি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে (৩৯) কুপিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদলের দুই নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১১ জুলাই) রাতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।

518167777_1147624684076287_8233885325146244027_n

যুবদল জানায়, দল কোনো নেতাকর্মীর অপকর্মের দায় নেবে না। বহিষ্কৃতদের সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে যাতে এ ঘটনায় কেউ রেহাই না পায়।

মিটফোর্ডে প্রকাশ্য হত্যাকাণ্ডটি রাজধানীতে চাঞ্চল্য সৃষ্টি করে। নিহত সোহাগ পুরান ঢাকায় ভাঙরি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার সময় হাসপাতালের মূল ফটকের সামনে উপস্থিত বহু পথচারী এবং রোগীর স্বজনেরা ঘটনাটি প্রত্যক্ষ করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজেও হত্যাকাণ্ডের নৃশংসতা স্পষ্টভাবে উঠে আসে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।