মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) ‘শাটডাউন’ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১৩ জুলাই) দুপুরে কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা এই ঘোষণা দেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি অব্যাহত রাখবেন। এ সময় তারা মিটফোর্ড হাসপাতালের পরিবেশে বহিরাগতদের প্রবেশ ঠেকানোর পাশাপাশি ফুটপাতের দোকান উচ্ছেদ এবং আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবি তুলেছেন।

এদিকে মিটফোর্ড হাসপাতাল চত্বরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং একাধিক ঘটনায় উদ্বিগ্ন হয়ে এক দিনের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

গত বুধবার (৯ জুলাই) মিটফোর্ডের ৩ নম্বর গেটের সামনে ভয়াবহভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে, যার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে ইতোমধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।