মিরপুরে বিজ্ঞান বিষয়ক বক্তৃতা অনুষ্ঠিত 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা’র উদ্যোগে বিজ্ঞান ক্লাব পরিদর্শন ও বিজ্ঞান বিষয়ক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ বক্তৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিপাদ্য ছিল “জলবায়ু পরিবর্তন প্রতিরোধে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা”।

উপজেলা একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সিরাজুম মুনিরা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তানিম। এতে বিশেষ অতিথি ছিলেন মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলী।

এসময়ে সভায় মিরপুর নাজমুল উলুম ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক (বিজ্ঞান) সোহেল রানা, আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুক্তাদির আল গালিব, আমলা সদরপুর  মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী শাফিয়া জাহান নূর, আজমপুর মাধ্যমিক  বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিয়া সুলতানা লাবন্য, সেতু এনজিও পিএসই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।