মিরপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই মামলা রেকর্ড হয়নি থানায়

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় অস্ত্রধারী ছিনতাইকারীর ব্যবসায়ীর টাকা ছিনতাই ঘটনার ৫ দিন চললেও এখনো রেকর্ড করা হয়নি ভুক্তভোগীর অভিযোগ। উদ্ধার হয়নি কিছুই, সনাক্ত হয়নি অপরাধী। গত রবিবার (৭ জুলাই) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহল

বাড়িয়া ইউনিয়নের ৮ মাইল এলাকা হয়ে দৌলতপুরের ব্যবসায়ী এনামুল হক মালামাল বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন শহর থেকে, পথে একটি মোটরসাইকেল তাদের শ্যালো চালিত গাড়ির গতিরোধ করে পুলিশ পরিচয় দেয় এবং দেহ তল্লাশী করে নগদ প্রায় ৮০ হাজার টাকা এবং একটি ৮শ’-৯শ’ টাকা মূল্যের মোবাইল ফোন পায়।

ফোনটি রেখে, নগদ টাকা নিয়ে অস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে সজোরে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায় তারা। এসময় ওই দুই ছিনতাইকারীর কাছে একটি পিস্তল এবং একটি ছুরি ছিলো। ঘটনার দিন বিকালে মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী এনামুল হক।

তিনি জানান, আমার মতো একজন ক্ষুদ্র ব্যবসায়ীর এধরণের অনিরাপত্তা এবং অর্থনৈতিক ঝুঁকি আমার পারিবারিক জীবনকে স্থবির করে ফেলেছে। মিরপুর থানায় অভিযোগ করলে, এখনও ছিনতাইকারীদের সনাক্ত করা যায়নি, মামলা রেকর্ড হয়নি।

অভিযোগের অগ্রগতি প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতাপ জানান, তদন্তের স্বার্থে কোনোকিছু ওপেন করার মতো নেই। আমরা কাজ করছি। প্রধান সড়কে ছিনতাইকারীর কবলে পড়ে ব্যবসায়ী। দিনেদুপুরে সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা মুহুর্তেই ছড়িয়ে পড়ে গণমাধ্যমে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।