মিসরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৮

মিসরের গারবিয়া প্রদেশের শিল্পাঞ্চল আল মাহাল্লা আল কুবরায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরের দিকে এই অগ্নিকাণ্ডে আটজন নিহত হয়েছেন। এ ছাড়াও আরও ৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

দুটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভবনের ওপরের তলায় থাকা একটি বয়লারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ভবনের একাংশ ধসে পড়েছে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, ঘটনাস্থলে ২৬টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আহতদের আল মাহাল্লা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে এবং বিশেষায়িত মেডিকেল টিমের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত সিভিল ডিফেন্স ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে গেছে। ধ্বংসাবশেষ সরিয়ে আরও কোনো হতাহত বা জীবিত ব্যক্তি আটকা আছে কি না, তা তারা যাচাই করছে। পাশাপাশি আশপাশের এলাকা সুরক্ষিত রাখার জন্য স্থানীয় কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

ঘটনাস্থল পরিদর্শন করে গারবিয়া প্রদেশের গভর্নর আশরাফ আল গেন্দি জানান, জরুরি কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছেন এবং ক্ষতিগ্রস্ত অংশ সরিয়ে ফেলছেন। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা তিনজনকে উদ্ধারের চেষ্টা চলছে, তাঁদের অবস্থা এখনও নিশ্চিত করা যায়নি।

মিসরের শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগুন নেভানোর সময় সিভিল ডিফেন্সের কয়েকজন সদস্য মারা গেছেন। গভর্নরের কার্যালয় অনুসারে, আহতদের একজন হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছেন। বর্তমানে আটজন চিকিৎসাধীন এবং বাকিদের চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।