মুজিবুল হক চুন্নু বাদ, জাতীয় পার্টির নতুন মহাসচিব নিয়োগ

জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে।

সোমবার (৭ জুলাই) দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

দলীয় সূত্রে জানা গেছে, শামীম হায়দার পাটোয়ারী দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

শামীম হায়দার পাটোয়ারী। ফাইল ছবি

২০১৮ সালের ২২ মার্চ গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন শামীম হায়দার। পরবর্তীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও (৩০ ডিসেম্বর ২০১৮) তিনি পুনরায় নির্বাচিত হন।

এর আগে, জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বে ছিলেন মসিউর রহমান রাঙ্গা। তাকে বহিষ্কার করে চুন্নুকে ওই পদে নিয়োগ দিয়েছিলেন জিএম কাদের। এবার সেই চুন্নুকেও বাদ দিয়ে শীর্ষ পদে আনলেন শামীম হায়দার পাটোয়ারীকে।

দলীয় মহলে এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ফের অভ্যন্তরীণ বিরোধের ইঙ্গিত দেখা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।