মুন্সীগঞ্জের একটি গ্রামে ভয়াবহ আগুন, পুড়লো পাঁচ ঘর

মুন্সীগঞ্জ শ্রীনগরের একটি গ্রামে ভয়াবহ আগুনে ৫টি ঘর পুড়ে গেছে।

রবিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলা পূর্ব বেজগাও এলাকার রহমান শেখের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে তার ৫ ছেলে বাদল শেখ, আক্কাস শেখ, জহিরুল শেখ নজরুল শেখ ও খায়রুল শেখের বসতঘর আগুনে পুড়ে যায়। তারা দাবি করছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ৩টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও একটি ইউনিট যোগ দেয়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে ৫টি বসতঘর পুড়ে যায়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এই বিষয়ে কাজ চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।