মুশফিকের অবসর নিয়ে স্ত্রী জান্নাতুল কেফায়াতের আবগঘন বার্তা

খেলার মাঠ কিংবা প্র্যাক্টিস সেশন, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারের নাম মুশফিকুর রহিম। তার সতীর্থরাই তাকে এ স্বীকৃতি দিয়েছেন। এদিকে ভক্তদের থেকে পেয়েছেন মি. ডিপেন্ডেবল তকমা। পাবেনি বা না কেনো। তিন ফরম্যাট মিলিয়ে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি রান তো তারি ঝুলিতে। তবে বুধবার (৫ মার্চ) রাতে ভক্তদের এক কঠিন সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে ফরম্যাটকেও বিদায় জানিয়েছেন মি. ডিপেন্ডেবল। তার এই বিদায় এক আবেগঘনবার্তা দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মুন্ডি।

বৃহস্পতিবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মুশফিককে নিয়ে তার স্ত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, তোমার অসাধারণ ওয়ানডে ক্যারিয়ার কেটেছে। নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি! তুমি কখনও নিজের জন্য খেলোনি, দলের জন্য এবং দেশপ্রেমের জন্য খেলেছো।’

অযু ছাড়া মুশফিক ব্যাট-বল স্পর্শ করতেন না জানিয়ে তিনি আরও লেখেন, ‘এমন একজন সৎ মানুষ পাওয়াটা আশীর্বাদ, যিনি অযু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না।’

অতিরিক্ত সমালোচনা না করার অনুরোধ করে মুশফিকের স্ত্রী আরও লেখেন, ‘আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে, কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।’ 

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।