মেঘনার ঢেউয়ে সোনালী ঝলক, নবীনগরে ১৯ কেজির কাতলা ধরা!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়ল ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ। শনিবার (১০ মে) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দুর্গারামপুর এলাকায় এ মাছটি ধরা পড়ে।

জানা যায়, গোপীনাথপুর মনতলা গ্রামের জেলে পরিতোষ বর্মনসহ তার সঙ্গীরা প্রতিদিনের মতো মেঘনা নদীতে মাছ ধরতে যান। বাছুরি নৌকা নিয়ে তারা মেঘনা নদীতে জাল ফেলেছিলেন, এবং সকালে তাদের জালে ধরা পড়ে বিশাল আকারের কাতলা মাছটি।

পরে এই ১৯ কেজি ওজনের কাতলা মাছটি নবীনগর বাজারে নিয়ে আসা হয়। মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেন মাছটির দাম দেন ৮৫০ টাকা কেজি দরে, মোট ১৬ হাজার ১৫০ টাকায়।

নৌকার মালিক পরিতোষ বর্মন জানান, প্রতিদিনের মতো আমরা মেঘনা নদীতে মাছ ধরতে যাই, তবে আজকের কাতলা মাছটি বিশেষ। আমাদের জালে ১৯ কেজির একটি কাতলা ধরা পড়েছে, এটি আমাদের জন্য সৌভাগ্য বয়ে এনেছে।

আরেক জেলে সত্যগুণ জানান, এমন বড় কাতলা মাছ বেশ কিছুদিন পর ধরতে পারলাম। গত বছরেও এ ধরনের বড় মাছ পায়নি। এ বছর এত বড় কাতলা প্রথমবারের মতো ধরা পড়লো, আমাদের জন্য এটি অনেক বড় আনন্দের বিষয়।

এটি নবীনগরের জন্য একটি বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে, কারণ মেঘনা নদীতে এমন বড় মাছ ধরা প্রায় বিরল ঘটনা।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।