মোদি ট্রাম্প বৈঠক: যে পাঁচটি বিষয় প্রাধান্য পাবে

খবরওয়ালা অনলাইন ডেস্ক: আমেরিকা সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় কোন পাঁচটি বিষয় প্রাধান্য পাবে, বিবৃতি দিয়ে তা স্পষ্ট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

দু’দিনের সফরে মঙ্গলবারই (১১ ফেব্রুয়ারি) ফ্রান্স যাচ্ছেন মোদি। সেখান থেকেই আগামী বুধবার আমেরিকায় যাবেন তিনি।  ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসার পর এই প্রথম দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে মুখোমুখি সাক্ষাৎ হবে। ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বৈঠকটি হওয়ার কথা।

সোমবার (১০ ফেব্রুয়ারি)  বিবৃতি দিয়ে মোদি জানিয়েছেন,  প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি এবং সরবরাহ শৃঙ্খল— এই পাঁচ ক্ষেত্রের কথা উল্লেখ করেন।  বিবৃতির শেষে মোদী বলেন, ‘দুই নেতা (মোদী এবং ট্রাম্প) দুই দেশের মানুষের পারস্পরিক স্বার্থে এবং বিশ্বে উজ্জ্বলতর ভবিষ্যতের জন্য কাজ করবেন।’

তিনি আরও বলেন, ‘ট্রাম্পের আমন্ত্রণে আমি ফ্রান্স থেকে দু’দিনের সফরে আমেরিকা যাচ্ছি। বন্ধু ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার জন্য আমি মুখিয়ে রয়েছি।’

সূত্র:  আনন্দবাজার

খবরওয়ালা/ এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।