মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই যুবক আহত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. ফয়সাল (২৫) ও জহুরুল ইসলাম (২৭) নামের দুই যুবক আহত হয়েছেন। তারা দুজনই একটি বায়িং হাউসে চাকরি করেন। সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের সহকর্মী হাসনাইন ইসলাম জানান, ঢাকা উদ্যান দুই নাম্বার রোডের ডি ব্লক এলাকার দিকে যাওয়ার পথে হঠাৎ ৪-৫ জন ছিনতাইকারী তাদের ঘিরে ধরে। ছিনতাইকারীরা তাদের কাছে থাকা মোবাইল ফোন এবং টাকা ছিনতাই করতে চেয়েছিল।

তবে মো. ফয়সাল ও জহুরুল ইসলাম তা দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা তাদের উপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে আহত অবস্থায় তাদের সহকর্মী হাসনাইন ইসলাম তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান। বর্তমানে মো. ফয়সাল চিকিৎসাধীন আছেন,। তবে জহুরুল ইসলাম চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত রাতে আহত অবস্থায় দুই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তারা জানিয়েছে, ছিনতাইকারীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে। তিনি আরও জানান, মোহাম্মদপুর থানার পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং ঘটনা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনা রাজধানীজুড়ে ছিনতাইকারীদের মধ্যে বেড়ে চলা আক্রমণাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনিক কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরছে।

 

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।