খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২০ই ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ এএম
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বুধবার ঢাকা মোহাম্মদপুরে বসিলা ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে দুজন। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার (এসআই) আব্দুল মোমিন।
এসআই মোমিন জানান, গতকাল মধ্যরাতে যৌথ বাহিনীর কাছে তথ্য আসে যে- চাঁদ উদ্যানের লাউতলায় কিছু শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। এমন খবরের প্রেক্ষিতে যৌথ বাহিনীর একটি দল চাঁদ উদ্যানের লাউতলায় গেলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এভাবে দুই থেকে তিন মিনিট গোলাগুলি হয়। একপর্যায়ে পাঁচজন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করে।
পরে তাদের গ্রেপ্তার করার সময় সহযোগী দুজন সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। সেই সঙ্গে গ্রেপ্তারকৃতদের কাছে একটি রিভলবার ও কিছু গুলি পাওয়া যায়।
তিনি বলেন, গ্রেপ্তার পাঁচজনকে থানায় আনা হয়েছে। গুলিতে নিহত দুই ব্যক্তির সুরতহালের প্রক্রিয়া চলছে
খবরওয়ালা/এফএস
মন্তব্য