যশোরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

যশোরের ঝিকরগাছায় বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ মো. রয়েল (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. রয়েল (৩২) ওই গ্রামের শুকুর আলীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া চাতালপাড়া এলাকায় রয়েলের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় দোচালা টিনশেড ঘরের পশ্চিম পাশের কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে কোমরে থাকা একটি সচল বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, আটক রয়েল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তাকে অস্ত্র, ম্যাগাজিনসহ আটক করেছে পুলিশ। অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। রয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।