যাত্রী বেশে উঠে অটোরিকশা ছিনতাই করলো দুর্বৃত্তরা

খবরওয়ালা মফস্বল ডেস্ক: যাত্রী বেশে উঠে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলার রূপগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী।

আহত চালকের নাম মো. কামরুল ইসলাম (৩৭)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া সরমজানি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় যাত্রী বেশে অটোরিকশাটি ভাড়া করেন দুই দুর্বৃত্ত। হরিণমারি এলাকায় আমগাছ দেখার কথা বলে রিকশায় উঠেন তারা। পরে রূপগঞ্জ এলাকায় পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে চালক কামরুল ইসলামের গলায় আঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তারা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয় তাকে।

ওসি মো. শওকত আলী সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দোষীদের শনাক্ত করতে কাজ চলছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।