যুক্তরাজ্য থেকে ফেরত এলো ১৫ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যও অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ইতোমধ্যে ১৫ জন বাংলাদেশিকে একটি বিশেষ চার্টার ফ্লাইটে করে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হয়েছে।

কূটনৈতিক সূত্র অনুযায়ী, এইচএফএম৮৫১ নামের বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টায় লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ছেড়ে শুক্রবার দুপুরে ঢাকায় এসে পৌঁছায়।

বাংলাদেশ হাইকমিশনের কনসুলার শাখা জানিয়েছে, ফেরত আসা এই যাত্রীদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল। তাদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী ছিলেন, আবার কারো কারো পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ১৫ জনের এই দলে নারীও ছিলেন।

ফেরত আসা ব্যক্তিরা মূলত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে ছয়জনের কোনো পেশা উল্লেখ ছিল না। বাকিরা যুক্তরাজ্যে ওয়েটার ও শিক্ষার্থী হিসেবে কাজ করতেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, অনেক বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও সেখানে অবৈধভাবে অবস্থান করছেন। যুক্তরাজ্য তাদের নিজস্ব অভিবাসন আইনের ভিত্তিতে এই ব্যবস্থা নিচ্ছে, আর এই ফেরত পাঠানোর প্রক্রিয়াটি বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করেই সম্পন্ন হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।