যুক্তরাষ্ট্রে গাড়ি উল্টে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

খবরওয়ালা অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে গাড়ি উল্টে এক বাংলাদেশি কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রয়ারি) দুপুর আড়াইটার দিকে দেশটির ম্যাসাচুসেটস রাজ্যের ওয়েনহ্যামে ১২৮ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশি ওই শিক্ষার্থীর নাম প্রতিক সিং। তিনি সালেম স্টেট কলেজে পড়াশোনা করতেন। নিহত শিক্ষার্থীর বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধলা থানায়।

নিহত শিক্ষার্থীর বাবা দীপক সিং বলেন, ‘কলেজ ড্রপ আউটের পর প্রতীক চাকরি করছিল।’

ওয়েনহ্যাম পুলিশ জানায়, দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে কেবল একজন ব্যক্তি ছিলেন। পুরো গাড়িটি উল্টে যাওয়ায় চালক ভেতরে আটকে পড়েছিলেন। এতে মারা যান তিনি।

বেভারলি দমকল বাহিনীর কর্মীরা জানায়, গাড়ি থেকে ব্যক্তিকে বের করতে হাইড্রোলিক এক্সট্রিকেশন সরঞ্জাম ব্যবহার করতে হয়েছে।
 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।