খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য এখনও কোন তৈরি করা পরিকল্পনা পাননি। তবে আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় বিশ্ব নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
তিরি আরও বলেন, ট্রাম্পের সাথে সংঘাতের বিষয় নিয়ে কথা বলতে তিনি যেকোনো সময় প্রস্তুত। কারণ কিয়েভের জনগণ আশঙ্কা করছে, ইউক্রেনের মতামত ছাড়াই রাশিয়ার সাথে একটি শান্তি চুক্তি হতে পারে।
‘ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্পের ফোনালাপ সত্যিই ভালো ছিল। কিন্তু ইউক্রেনের ভাগ্য নিয়ে পরিকল্পনা করার জন্য যথেষ্ট দীর্ঘ সময় ছিল না।’
এদিকে শুক্রবার জেলেনস্কি জানান, রাশিয়ান বাহিনীর হাতে ধরা পড়ার হুমকির মুখে থাকা পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কের চারপাশে সামরিক পরিস্থিতি উন্নতি হয়েছে। এছাড়াও যুদ্ধ বিষয়ে ইউক্রেন আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে স্থানীয় সময় ৪টায় মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে ইউক্রেনের রাষ্ট্রপতির সাথে ভবিষ্যৎ শান্তি আলোচনা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
খবরওয়ালা/জেআর



