যেসব অভিযোগ এনে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আদেশে সই করলেন ট্রাম্প

খবরওয়ালা অনলাইন ডেস্ক: শপথ নিয়েই একশোর বেশি নির্বাহী আদেশ সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন এই মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিবিসিরএকটি অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির কারণ হিসাবে বিবিসি বলছে, ট্রাম্প মনে করছে এই সংস্থাটি আমেরিকা এবং তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে অবৈধ এবং ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে।  ট্রাম্পের এই নির্বাহী আদেশের পর এখন মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে।

নির্বাহী আদেশে বলা হয়েছে, আইসিসি প্রতিনিয়ত বিপজ্জনক নজির স্থাপন করেছে। সংস্থাটির  বিভিন্ন পদক্ষেপের কারণে মার্কিনিরা প্রায়সই বিপদে পড়েছে এবং খারাপ আচরণ ও গ্রেপ্তারের আশঙ্কার মধ্যে রয়েছে।  

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পর হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। এর দুই দিনপরই ট্রাম্প এই নির্বাহী আদেশে সই করলেন।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।