যে যা-ই বলুক, যুদ্ধ করতে ভয় পায় না ইরান: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ চায় না; কিন্তু ইসরায়েল বা যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ‘কঠোরভাবে’ জবাব দেওয়া হবে।

শুক্রবার (২৯ আগস্ট) প্রকাশিত এক রেকর্ড করা টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমেরিকা ও ইসরায়েল ইরানকে বিভক্ত ও ধ্বংস করতে চায়, কিন্তু কোনো ইরানি চায় না যে ইরান বিভক্ত হোক।’ আরও বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, তবে আমরা যুদ্ধ করতে ভয়ও পাই না।’

পেজেশকিয়ান এ সময় ইউরোপের ই-৩ দেশ—যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি—সম্পর্কিত সাম্প্রতিক পদক্ষেপ নিয়েও কথা বলেন। ই-৩ দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া সক্রিয় করে ৩০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ শুরু করেছে। এতে ইরানের বিরুদ্ধে স্থগিত থাকা কিছু জাতিসংঘ নিষেধাজ্ঞা ফের বহাল হতে পারে। ইরান এ উদ্যোগের সমালোচনা করেছে।

এদিকে ই-৩ একটি বিকল্প প্রস্তাবে বলছে—আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পূর্ণাঙ্গ প্রবেশাধিকার পুনর্বহাল, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উদ্বেগ নিরসন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুতি নিলে নিষেধাজ্ঞা কার্যকরের সময় ছয় মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া যেতে পারে। তবে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এ প্রস্তাবকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে শর্তহীন কূটনৈতিক আলোচনার পক্ষে মত দিয়েছে।

জ্বালানি খাতে সম্ভাব্য প্রভাব নিয়ে ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ বলেছেন, নিষেধাজ্ঞা পুনর্বহাল হলেও তেল রপ্তানিতে বাধা এড়ানোর ‘বিকল্প পথ’ ইরানের জানা আছে এবং আগের অভিজ্ঞতার ভিত্তিতে দেশটি তা মোকাবিলা করবে। সম্প্রতি অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটেও তিনি ইরানের ‘সহনশীলতা’ ও ‘অভিযোজনক্ষমতা’ তুলে ধরেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।