যৌতুক না পেয়ে গৃহবধূর চুল কেটে দিলো স্বামী-ননদ

যৌতুক না পেয়ে এক গৃহবধূকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও ননদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ জুন) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী সামিয়া বেগম (২২) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বুধবার সকালে সামিয়া বলেন, বিয়ের পর তার বাবার কাছ থেকে দুই লাখ টাকা, একটি গরু, গলার চেইন ও কানের দুল যৌতুক নেন স্বামী শাহাবুদ্দীন। এরপরও তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এক বছর আগে তাদের একটি সন্তান হয়। এরপর আরও ১ লাখ টাকা যৌতুক দাবি করেন শাহাবুদ্দীন ও পরিবারের সদস্য। ওই টাকা না দেওয়ায় মঙ্গলবার সকালে তার (সামিয়া) গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়। এ সময় মাথার চুল কেটে দেয় শাহাবুদ্দীন ও তার বোন আসমা বেগম।

শাহাবুদ্দীনকে একটি হত্যা মামলার আসামি হিসেবে উল্লেখ করে সামিয়া বলেন, মামলা থেকে নাম কাটানোর অজুহাত দেখিয়ে নতুন করে যৌতুক দাবি করেন তারা। এ বিষয়ে শাহাবুদ্দীনের দাবি, পারিবারিক বিষয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। কয়েকটি স্থানীয় সালিশ হয়েছে। তবে মারধর ও চুল কাটার অভিযোগ অস্বীকার করেন। 

রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ। এখনও লিখিত অভিযোগ পাননি। তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।