যৌথ অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ যুবক গ্রেপ্তার

খুলনার কয়রা উপজেলায় পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তার বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সেলিম কয়রা এলাকার মৃত এইচ এম শওকত হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা উপজেলার কয়রা গ্রামে অভিযান চালিয়ে সেলিম হাওলাদারের বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করে যৌথ বাহিনী।

কয়রা থানার উপপরিদর্শক তারিক মাহমুদ বলেন, এ বিষয়ে কয়রা থানায় মামলা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।