রংপুরে গাড়িচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত

রংপুরের কাউনিয়ায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী এক এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) সকাল নয়টার দিকে উপজেলার মীরবাগ কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে কোন গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে তার এখনও জানা যায়নি।

নিহতরা হলেন- এসএসসি পরীক্ষার্থী সিনহা এবং তার চাচি রুবিনা বেগম। অপরজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে তারা মোটরসাইকেলে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার বিষয়ে জানতে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহর মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।