রংপুরে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে যাওয়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধ’র্ষণ

খবরওয়ালা মফস্বল ডেস্ক: রংপুরের মিঠাপুকুরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণে অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার মির্জাপুর রথিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর।

পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটি শুক্রবার সকাল ৬টার দিকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য ফুল কুড়াতে অভিযুক্ত রুহুল আমিনের বাড়িতে যায়। রুহুল আমিন পেশায় একজন সার্ভেয়ার। শিশুটি যখন তাদের বাড়ির ফুল বাগান থেকে ফুল সংগ্রহ করছিল তখন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে ফজরের নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে কয়েকজন মুসল্লি ওই বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত পালিয়ে যায়। শিশুটিকে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

ওসি আবু বক্কর জানান, গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

খবরওয়ালা/টি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।