রাইস কুকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ মায়ের মৃত্যু

মাগুরায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুন) সকাল ৮ টার দিকে সদর উপজেলার মঘি ইউনিয়নের টিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হয়েছেন, সেতু খাতুন (৩০) ও তার সাত মাস বয়সি মেয়ে আনিশা।

নিহতের একজন সজন জানান, সকালে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করছিলেন সেতু। রান্নার সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার কোলেই ছিল শিশু আনিশা। ফলে শিশুটিও মায়ের সঙ্গে বিদ্যুতের সংস্পর্শে আসে। তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক বলেন, ‘সকাল ৯টার দিকে মা ও মেয়েকে ইলেকট্রিক বার্ন অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, তারা দুজনেই আগেই মারা গেছেন।’

বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।