রাজধানীতে বাড়ির মালিককে হত্যা ও স্ত্রীকে কুপিয়ে আহত করলো ডাকাতরা

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার একটি বাসায় ডাকাতি করার সময় বাড়ির মালিক ইসমাইল খানকে (৮০) বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এসময় তার স্ত্রী সালেহা বেগমকে (৭০) কুপিয়ে আহত করেছে ডাকাতেরা।

মঙ্গলবার (৮ জুলাই) ভোরে যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইসমাইল খানকে মৃত ঘোষণা করেন। আহত সালেহা বেগমের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহতের মেয়ে সালমা বেগম জানান, আমাদের উত্তর বিবির বাগিচার ইত্যাদির গলিতে পাঁচতলা একটি বাড়ি আছে। বাড়ির দ্বিতীয় তলায় আমার মা-বাবা থাকেন। আমি আমার স্বামীর সঙ্গে রায়েরবাগের বাসায় থাকি। আজ (মঙ্গলবার) ভোরে একদল ডাকাত বাসার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে জিম্মি করে লুটপাট চালায় এবং আমার বাবা-মাকে মারধর করে।

একপর্যায়ে তারা আমার বাবাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে অচেতন করে আর মাকে মারধর করে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। সকাল সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই। আমার মায়ের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন আমার মায়ের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই বৃদ্ধের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ অবগত আছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।