রাজধানীতে বাসার টয়লেটে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে গলায় গামছা পেঁচিয়ে আয়ুষ রুদ্র দাস (৮) নামে এক শিশু আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রুদ্র স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রুদ্র কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দ্রাবাদ গ্রামের ইন্দ্রজিৎ দাসের ছেলে। বর্তমানে পরিবারসহ গেন্ডারিয়ার স্বামীবাগে ভাড়া বাসায় থাকতেন তারা।

রুদ্রর বাবা ইন্দ্রজিৎ দাস জানান, ‘আমরা বাসার তৃতীয় তলায় থাকি। বিকেলে আমার ছেলে গোসল করতে বাথরুমে গিয়েছিল। কিছু সময় পার হয়ে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি, বাথরুমের গ্রিলের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছে। পরে দ্রুত তাকে ঢামেকে নিয়ে গেলেও চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই। কেন আমার ছেলে এমন করল, আমরা বুঝতে পারছি না।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘শিশুর মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।