রাজধানীতে যেসব কর্মসূচি রয়েছে আজ

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দিনব্যাপী কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচির তালিকা নিচে দেওয়া হলো।

বিএনপির কর্মসূচি
• সকাল ১১টা : বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন।
• সকাল ১১টা : নয়া পল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত থাকবেন।
• বিকেল ৩টা : কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র চতুর্থ সংলাপ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিটিআরসির কর্মসূচি
• সকাল ১১টা : আগারগাঁওয়ে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত থাকবেন।

টিআইবির কর্মসূচি
• সকাল ১১টা : ধানমণ্ডির মাইডাস সেন্টারে ‘বাংলাদেশ জলবায়ু অর্থায়নের সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত থাকবেন।

এনসিপির কর্মসূচি
• বিকেল ৪টা : বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্রগঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি: নভেম্বর, ১৯৭৫’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।