খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২১ই ফেব্রুয়ারি ২০২৫, ৯:২২ এএম
খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ে একটি স-মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে খিলগাঁওয়ের তালতলা চৌরাস্তা এলাকার একটি স-মিলে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় খিলগাঁওয়ে দুতলা একটি স-মিলে আগুন লেগেছে বলে খবর পাই আমরা। এ খবরে প্রথমে ফায়ার সার্ভিসের তিন ইউনিট ও পরে আরও পাঁচ ইউনিট পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি এই কর্মকর্তা।
খবরওয়ালা/টিএ
মন্তব্য