রাজধানীর পল্লবী থেকে কান কাটা গ্রুপের ‘ড্যান্ডি রাকিব’ গ্রেপ্তার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানীর কুখ্যাত কিশোর গ্যাং ‘কান কাটা’ গ্রুপের অন্যতম হোতা রাকিব ওরফে ড্যান্ডি রাকিবকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পল্লবীর সিরামিক রোড থেকে র‍্যাব-৪ এর একটি দল তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নটির মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মো. সাইদুর রহমান শেখ।

তিনি জানান, রাজধানীর পল্লবী, কালশী এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এর মধ্যে অন্যতম কিশোর গ্যাং কান কাটা গ্রুপ। প্রতিপক্ষ গ্রুপের সদস্যদের কারও সঙ্গে মতের অমিল হলে তাদের উপর আক্রমণ করে কান কেটে দেওয়ার অভিযোগ আছে এ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে। গ্রুপটির ১০-১৫ জন সক্রিয় সদস্য রয়েছে।

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানার সিরামিক রোড, কালশীসহ আশপাশের এলাকায় জমি দখল, মাদক ব্যবসা, ইভটিজিং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

চিহ্নিত এসব বেপরোয়া কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে কিশোর গ্যাং ‘কান কাটা গ্রুপ’র বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ গ্রুপের ড্যান্ডি রাকিবকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মো. সাইদুর রহমান শেখ।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।