রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। নিহত চারজনের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৩ মার্চ) দুপুরে তিনিএ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর শাহজাদপুরের ‘সৌদিয়া হোটেলে’ আগুনের ঘটনা ঘটে।

দুপুর ১২টা ১৭ মিনিটে ফায়ার সার্ভিসে এ খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটর গিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতের তথ্য জানিয়ে ফায়ার সার্ভিসের বার্তায় বলা হয়েছে, সকল নিহতদের লাশ ছয় তলায় পাওয়া গেছে। একটি লাশ পাওয়া গেছে বাথরুমে অন্যগুলো সিঁড়ির গোড়ায়। সিঁড়ির দরজা তালা মারা ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবরওয়ালা/এমজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।