রাজশাহীতে জমি-সংক্রান্ত বিরোধে নিহত ২, আহত ৭

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়নের টিওরকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শিশুসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষের খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব গণমাধ্যমকে বলেন, সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।