রাজশাহীতে ‘ঢালারচর এক্সপ্রেসের’ ২ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রাজশাহী শিরোইল রেলস্টেশনে অপর লাইনে দাঁড়িয়ে থাকা বগির সঙ্গে ধাক্কা লেগে ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে পাবনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনার ঢালারচর স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় অপর লাইনে থাকা দুটি অতিরিক্ত বগির সঙ্গে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে পাবনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈশ্বরদীতে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শেষ করলেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।