রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল

চোখের চিকিৎসা শেষে শুক্রবার (৬ জুন) রাতে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডের ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, রাতে দলের মহাসচিব দেশে ফিরছেন। বাংলাদেশ সময় রাত ১১টায় থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন মির্জা ফখরুল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে রাত ১টা ২০ মিনিটে।

এর আগে, চোখের স্বাস্থ্যগত জটিলতা ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে বিএনপি মহাসচিব গত ১৩ মে দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।