রাস্তার ধার থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে রাজু আহম্মেদ নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামের রাস্তার ধার থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। রাজু আহম্মেদ (২১) উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রবিবার রাতে কে বা কারা গলা কেটে লাশ রাস্তার ধারে ফেলে যায়। ভোরে পথচারীরা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় গ্রাম পুলিশ ও ইউপি সদস্যকে খবর দেয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।