লক্ষ্মীপুরে সাবেক সংসদ সদস্যের পোড়া বাড়িতে আবার আগুন

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবার আগুন দিয়েছে লোকজন। বুধবার (১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বিক্ষুব্ধ লোকজন শহরের উত্তর তেহমনী এলাকার জড়ো হন। সেখান থেকে তাঁরা সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে যান। পরে তাঁরা বাড়িটির নিচতলায় আবার আগুন দেন।

৫ আগস্ট গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। এরপর আরেক দফা পড়ানো হয় বাড়িটি।

স্থানীয় একটি সূত্র জানায়, নুর উদ্দিন চৌধুরীর বর্তমানে ভারতে আছেন। তার পরিবারের কেউ বাড়িটিতে আর আসেননি।

ঘটনাস্থলে উপস্থিত এক যুবক মেহেদী হাসান বলেন, ‘তারা যদি আবার ফিরে আসে, আমরা তাদের প্রতিহত করব; কাউকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।’

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মন্নাফ জানান, ‘সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত ৪ আগস্ট পোড়ানো হয়েছে। এতে বাড়ির অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে বলে জেনেছি।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।