লাকীকে গ্রেপ্তার করা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাতভর উত্তাল ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। দেওয়া হয়েছে ২৪ ঘণ্টার আল্টিমেটাম।

এ ছাড়াও এনসিপির একাধিক নেতাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহবাগ নিয়ে কথা বলেছেন। তারা ২০১৩ সালের মতো আর একটি ফ্যাসিবাদী মঞ্চ দেখতে চান না বলে মন্তব্য করেছেন।

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, শাহবাগ একদিনে গড়ে উঠেনি। এককভাবে কেউ শাহবাগ গড়ে তুলেনি। শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক কর্মী, বিদেশী এজেন্ট, রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদরাও।

তিনি আরো বলেন, শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাকস্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার। কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকুও। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ডসহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ।

এদিকে মঙ্গলবার রাত ১টার দিকে মিছিলটি হলপাড়া থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন ঢাবি শিক্ষার্থীরা।পরে আবারও তারা জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করা হয়েছে। লাকি আক্তারসহ অন্যরা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। দেশে আর শাহবাগ ফিরবে না বলেও মন্তব্য করেন তারা।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্মের সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিএমপি।

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।