শয়তান ভর করায় ভুল হয়েছে: ছাত্র বলাৎকারকারী মাদরাসা শিক্ষক

মাদ্রাসার ছাত্রদের বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে মো. আব্দুল মুন্নাফ (৩৫) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ স্বীকার করে বলেছেন, ‘মাথায় শয়তান ভর করায় ভুল হয়েছে।’

পুলিশ জানায়, উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ছাত্রদের ওপর যৌন নির্যাতন চালাতেন মুন্নাফ। ঘটনার পর তিনি ভুক্তভোগীদের গলায় দা ঠেকিয়ে ভয় দেখাতেন, যাতে কেউ মুখ না খোলে। বিষয়টি প্রকাশ পেলে মাদ্রাসা কর্তৃপক্ষ পালিয়ে যায় এবং আতঙ্কিত শিক্ষার্থীরাও বাড়ি ফিরে যায়।

পরে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে গতকাল সোমবার রাতে উল্লাপাড়া এলাকা থেকে মুন্নাফকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সম্প্রতি হেফজ বিভাগের দুই শিক্ষার্থী অভিভাবকদের কাছে ঘটনার বর্ণনা দেয়। তারা জানায়, গভীর রাতে শিক্ষক তাদের রুমে ডেকে নিয়ে খারাপ কাজ করতেন এবং কাউকে বললে গলা কেটে হত্যার হুমকি দিতেন। এ নিয়ে রোববার রাতে কয়েক শ মানুষ মাদ্রাসায় জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা রোববার রাতে থানায় মামলা করার পর সোমবার রাত সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া থানা এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক মুন্নাফকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।