শহীদ মিনারে সারাদেশের শিক্ষকরা, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ‘মার্চ টু যমুনা’

শহীদ মিনারে অবস্থান করছে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। কিছুক্ষণের মধ্যেই ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করবেন তারা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় সরেজমিনে এমন দৃশ্য দেখা যায়।

শিক্ষকরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে শহীদ মিনারের চারপাশ ঘিরে অবস্থান নিয়েছেন। তারা ২০ শতাংশ বাড়িভাড়া এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শহীদ মিনারের মূল বেদির নিচে সারাদেশ থেকে আগত শিক্ষকরা বক্তব্য দিচ্ছেন।

শিক্ষকরা জানান, কিছুক্ষণের মধ্যেই তারা যমুনার দিকে রওনা হবেন। তাদের দাবি না মানা হলে আমরণ অনশন করার পরিকল্পনা রয়েছে।
 

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।