শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, কারণ জানালেন ইসি সচিব

আমরা শাপলা প্রতীক থেকে সরছি না- গতকাল সোমবার এমন বক্তব্য দেন (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই।

তাদের (এনসিপি) বিকল্প একটা প্রস্তাব পাঠাতে হবে। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না কারণ সংরক্ষিত প্রতীকের তালিকায় শাপলা নেই। তালিকায় না থাকলে তো প্রতীক দেওয়ার সুযোগ নেই।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।