শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

রাজধানীর শাহবাগে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে সংঘর্ষে একজন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কনভেনশন হলের তৃতীয় তলায় ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। ঠিক তখনই দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানা শাখার নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে বংশাল থানার কর্মী ইউসুফ আহত হন।

জানা গেছে, তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবের কাছে জানালে তিনি মোহাম্মদপুর থানার রিয়ানকে সহযোগিতার দায়িত্ব দেন। অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখার চেষ্টা করেন। পরে তারা পালিয়ে আসেন।

এরপরও টাকা ফেরত চাওয়ার চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার কনভেনশন হলে রিয়ানের সঙ্গে মুখোমুখি হওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা আবার তীব্র হয়ে উঠে এবং সংঘর্ষে রূপ নেয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।